বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাতীয় নির্বাচনসহ ৫ গণদাবিতে নাঙ্গলকোটে জামায়াতের মতবিনিময় সভা
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৪:২৫ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন-সহ ৫ দফা গণদাবি বাস্তবায়নে বিশিষ্ট জনদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে নাঙ্গলকোট উপজেলা জামায়াত কার্যালয় সংলগ্ন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা শুরা, কর্ম পরিষদ সদস্য ও নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা -১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত।

জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান ও সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার ও পৌরসভা সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা আমির হারুনুর রশিদ, কুমিল্লা মহানগর জামায়াত যুব বিভাগ সভাপতি কাজী নজির আহম্মেদ, পেরিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী, বৃহত্তর রায়কোট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহম্মেদ মজুমদার, নাঙ্গলকোট কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, চৌদ্দগ্রাম কাছারীপাড়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, সমাজ সেবক আমিনুল হক মাওলা, কুমিল্লা মহানগর জামায়াত সড়ক পরিবহন সহ-সভাপতি নজরুল ইসলাম সেলিম, বক্সগঞ্জ আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি মাওলানা বাকী বিল্লাহ, দায়েমছাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ পাটোয়ারী, খেলাফত মজলিস নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি হাসান মিয়াজী, সমাজ সেবক আতাউর রহমান খান, সাংবাদিক আবুল কাশেম গাফুরী।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সাবেক আমির মাস্টার আব্দুল করিম, নায়েবে আমির মাওলানা এসএম মহিউদ্দিন, মাওলানা ইউসুফ আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজী প্রমুখ।

মতবিনিময় সভা শেষে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন তিলিপ দরবারের পীর মাওলানা রুহুল আমিন সিদ্দিকী।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জামায়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close