বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কিছু না করেই নোবেল পেয়েছিলেন ওবামা, অভিযোগ ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৪:১৩ পিএম

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার প্রাক্কালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরী বারাক ওবামার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, “ওবামা কিছুই না করেই নোবেল পেয়েছিলেন।”

ট্রাম্প দাবি করেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং একাধিক যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তিনি এখন পর্যন্ত কোনো স্বীকৃতি পাননি। 

তিনি বলেন, “আমি আটটি যুদ্ধ শেষ করেছি, গাজায় শান্তি আনার জন্য কাজ করছি—তবুও কোনো পুরস্কারের প্রত্যাশা নিয়ে নয়, মানুষের জন্য এসব করেছি।”

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ওবামাকে লক্ষ্য করে বলেন, “তিনি (ওবামা) এটি পেয়েছেন কিছুই না করার জন্য। এমনকি তিনি নিজেই জানতেন না কেন তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। তারা (নোবেল কমিটি) তাকে পুরস্কার দিয়েছে আমাদের দেশকে ধ্বংস করার জন্য এর বেশি কিছু নয়।”

উল্লেখ্য, ২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মাথায় বারাক ওবামাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। সেই সময় তার এই পুরস্কার প্রাপ্তি বিশ্বব্যাপী নানা আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।


সূত্র: ডেইলি মেইল, এনডিটিভি


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নোবেল   ওবামা   অভিযোগ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close