বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আগামীকাল থেকে জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির আবেদন শুরু
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৮:৩১ পিএম

আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির আবেদন শুরু হবে। 

আজ বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটিতে ‘বিশেষ বৃত্তি নীতিমালা’ ইতোমধ্যে পাস হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনে https://scholarship.jnu.ac.bd লিংকে প্রবেশ করে বৃত্তির আবেদন করতে পারবে। 

অফিস আদেশে আরো বলা হয়, আগামী ৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নির্দিষ্ট লিংকে প্রবেশ করে শিক্ষার্থীরা আবেদন জমা দিতে পারবে। 

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটিতে ‘বিশেষ বৃত্তি নীতিমালা’ পাস হয়েছে। সেই প্রেক্ষিতে এ বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে আবেদন আহ্বান এবং অক্টোবরের মধ্যেই বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

উল্লেখ্য, বিশেষ বৃত্তির প্রথম কিস্তি ২০২৬ সালের জানুয়ারির মধ্যে একসাথে প্রদান করা হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  জবি   শিক্ষার্থী   বৃত্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close