বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কক্সবাজারে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৮:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব-১৫) মাদক বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা এবং বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।

বুধবার (৮ অক্টোবর) চকরিয়া কাকারা কালী মন্দির মাঠে মহাপরিচালক র‌্যাব ফোর্সেসের নির্দেশনায় এবং র‌্যাব-১৫ অধিনায়কের তত্ত্বাবধানে সভা ও ক্যাম্প আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর এহতেশামুল হক খান।

প্রধান অতিথি বলেন, মাদক শুধু ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকেও ধ্বংস করে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজ এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে। কৌতূহল থেকেই অনেকেই প্রথমবার মাদকের সংস্পর্শে আসে, যা ভয়ঙ্কর আসক্তিতে পরিণত হয়।

সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেবনাথ, শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষভাগে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ এবং স্থানীয়দের হাতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে এলাকার স্বল্পআয়ের মানুষরা চিকিৎসা সেবা পেয়েছেন এবং র‌্যাবের এই উদ্যোগের প্রশংসা করেছেন।



স্বদেশ প্রতিদিন / শাহো


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   মাদক   অনুষ্ঠিত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close