শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল      ● ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী       ● ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিনজন      ● কুমিল্লায় মডার্ন হসপিটালে হাজারতম স্টেন্ট স্থাপন      ● গ্যাস-বিদ্যুতের মূল্য নির্ধারণে সাধারণ মানুষের কষ্ট লাঘবের বিকল্প      ● অসময়ের বৃষ্টিতে পেঁয়াজের বীজতলা নষ্ট, উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক      ● নির্মাণের দেড় মাসে কোটি টাকার বাঁধে ধস, প্লাবনের আতঙ্কে উপকূলবাসী      ● সমঝোতায় সংসদে আলোচনা এড়াল সরকারি ও বিরোধী দল      ● সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ      ● মুক্তিযোদ্ধাদের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে: তারেক রহমান      ● প্রধানমন্ত্রীর জন্মদিনে যুবদলের মানবিক উদ্যোগ      ● 'সেবার ব্রতে চাকরি’ শ্লোগানে কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম      
রুপার দামেও নতুন রেকর্ড, ভরি কত?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৯:২৪ পিএম

স্বর্ণের পর এবার দেশের বাজারে রুপার দামেও তৈরি হয়েছে নতুন ইতিহাস। ভরিতে ১ হাজার ২৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৫৪ টাকা—যা এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ মূল্য।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে রুপার নতুন মূল্য ঘোষণা করে। নতুন দাম বুধবার (৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে রুপার মূল্যবৃদ্ধি এবং আন্তর্জাতিক দামের প্রভাব বিবেচনায় নিয়ে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে সবশেষ চলতি বছরের ১৬ সেপ্টেম্বর সমন্বয় করা হয়েছিল রুপার দাম। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬৬৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৩ হাজার ৪৭৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ১৩৫ টাকা। যা কার্যকর হয়েছিল গত ১৭ সেপ্টেম্বর থেকে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  রুপা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close