বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৬:১৫ পিএম আপডেট: ০৬.১০.২০২৫ ৬:২৪ PM

সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন রোগী। ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২১৫ জনে, আর আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫০ হাজার ৬৮৯ জনে।

সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, বরিশাল বিভাগে: ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে: ৮৩ জন, ঢাকা বিভাগে (ঢাকা ব্যতীত): ১৪৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে: ১১৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে: ৯০ জন, খুলনা বিভাগে: ৫৭ জন, ময়মনসিংহ বিভাগে: ৩৫ জন, রাজশাহী বিভাগে: ৬৪ জন, রংপুর বিভাগে: ১১ জন, সিলেট বিভাগে: ৫ জন।

গত ২৪ ঘণ্টায় যে তিনজন মারা গেছেন, তাদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবং একজন খুলনা বিভাগে মারা গেছেন।

এ সময়ে ৭৪৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৮ হাজার ১ জন ডেঙ্গু রোগী।

২০২৪ সালে মোট আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু ৫৭৫ জন।

২০২৩ সালে রেকর্ডসংখ্যক মৃত্যু ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ঘণ্টা   ডেঙ্গু   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close