বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রেললাইনের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধার খণ্ডিত মরদেহ উদ্ধার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৬:২৫ পিএম

চুয়াডাঙ্গার পৌরসভার পাঁচপকেট রেললাইন সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধা নারীর বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) দুপুর সারে ১২টার দিকে জিআরপি (রেলওয়ে ফাঁড়ি) পুলিশ লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলস্টেশনে নিয়ে যায়।

রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ চন্দ্র জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে এক বৃদ্ধার দেহের খণ্ডিত অংশ পড়ে থাকতে দেখে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারী মারা গেছেন। এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তার বয়স প্রায় ৬৮ বছর।

এদিকে, খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চুয়াডাঙ্গা ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তারা ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর পেছনের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রেললাইন   বৃদ্ধা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close