বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আমিরাত সুন্দরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৫:০২ পিএম

সংযুক্ত আরব আমিরাত এবার প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নিজ দেশের একজন প্রতিনিধি পাঠাচ্ছে। সেই সৌভাগ্য অর্জন করেছেন মরিয়ম মোহামেদ, যিনি দুবাইভিত্তিক ফ্যাশন শিক্ষার্থী।

২৬ বছর বয়সী মরিয়ম আগামী নভেম্বর মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স আসরে অংশ নেবেন।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানায়, গত শুক্রবার রাতে মরিয়মকে ‘মিস ইউনিভার্স ইউএই’ হিসেবে মনোনীত করা হয়েছে।

এই প্রতিযোগিতায় বিশ্বের ১৩০টি দেশের সুন্দরীরা অংশ নেবেন। অনুষ্ঠান হবে থাইল্যান্ডের পাক ক্রেত শহরে, যেখানে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার ভক্তরা একত্রিত হবেন। মিস ইউনিভার্স প্রতি বছর প্রায় ৫০ কোটি দর্শককে তার লাইভ এবং সম্প্রচার মাধ্যমে আকর্ষণ করে।

মরিয়ম অনুভূতি প্রকাশ করে বলেন, “এটি আমার জীবনের এক বিশেষ মুহূর্ত। এটি শুধুমাত্র আমার কৃতিত্ব নয়, বরং দেশের সমস্ত স্বপ্নবাজ যুবতীদের জন্য প্রেরণার প্রতীক।”

তিনি আরও উল্লেখ করেন, “আমিরাত আমাকে বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা দিয়েছে। আমি এমন নারীদের জন্য সুর হতে চাই, যারা উচ্চাকাঙ্ক্ষী, সাহসী ও আত্মবিশ্বাসী।”

মরিয়মের শখের মধ্যে রয়েছে ফ্যালকনরি এবং উট চালানো, যা তার সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে জড়িত। ভ্রমণপ্রেমী এই তরুণী বিভিন্ন দেশের মানুষদের সঙ্গে পরিচিত হতে এবং নতুন সংস্কৃতি অন্বেষণ করতে ভালোবাসেন। তার দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো দারিদ্র্য হ্রাস এবং নারীর ক্ষমতায়নে অবদান রাখা।

তিনি বলেন, “মিস ইউনিভার্স শুধুমাত্র সৌন্দর্যের প্রতিযোগিতা নয়। এটি নারীর শক্তি, ধৈর্য্য এবং একে অপরের প্রতি উৎসাহ প্রদানের একটি মঞ্চ।”

যদিও মরিয়ম প্রথম জন্মসূত্রে আমিরাতি নারী হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন, তবে এর আগে অ্যামিলিয়া ডোব্রেভা সংযুক্ত আরব আমিরাতের হয়ে অংশ নিয়েছিলেন। অ্যামিলিয়া কসোভোতে জন্মগ্রহণ করলেও দীর্ঘদিন দুবাইতে বসবাসের কারণে প্রতিযোগিতায় আমিরাতের প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছিলেন।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিন বছর বসবাসকারী যেকেউ ‘মিস ইউনিভার্স ইউএই’ পদে অংশ নিতে পারে।

মরিয়ম এ পর্যন্ত এই খেতাব জয়ী দ্বিতীয় আমিরাতি প্রতিনিধি। চলতি আসরে তিনি একই মঞ্চে অংশ নেবেন ফিলিস্তিনের নাদিন আইয়ুবের সঙ্গে, যিনি প্রথমবারের মতো ফিলিস্তিনের হয়ে প্রতিযোগিতা করছেন।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন ইরাক, বাহরাইন, মিসর ও লেবাননের সুন্দরীরা এবারের আসরে উপস্থিত থাকবেন। এছাড়া ইরানের প্রবাসী সুন্দরী ‘মিস ইউনিভার্স পারসিয়া’ ব্যানারে অংশ নেবেন।

মিস ইউনিভার্সের আয়োজকরা জানায়, মরিয়ম বিশ্বের সামনে তুলে ধরবেন আমিরাতি নারীর ক্ষমতায়ন, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের গল্প। তিনি প্রমাণ করবেন যে, আমিরাতি নারীরা ঐতিহ্যের সঙ্গে আধুনিক নেতৃত্বেও সমানভাবে প্রস্তুত।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  আমিরাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close