বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপি নেতার সমর্থনে ব্যতিক্রমী নারী মিছিল
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৫:১৪ পিএম আপডেট: ০৬.১০.২০২৫ ৫:১৬ PM

টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হয়েছে এক নজরকাড়া ও ব্যতিক্রমধর্মী নারী মিছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই কর্মসূচিতে অংশ নেন শত শত নারী কর্মী ও সমর্থক। বিএনপির মনোনয়ন প্রত্যাশী, তৃণমূলের পরিশ্রমী ও জনপ্রিয় নেতা রবিউল আওয়াল লাভলুর সমর্থনে সোমবার (৬ অক্টোবর) সকালে তাঁর সহধর্মিণী মনোয়ারা বেগমের নেতৃত্বে বিশাল এই নারী মিছিল বের করা হয়।

মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন। নারী মিছিলে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা, যা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

নেত্রী মনোয়ারা বেগম বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে আবারও গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়াই বিএনপির লক্ষ্য। তৃণমূলের নারীরাই এ আন্দোলনের অগ্রভাগে থাকবে।’

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নারীদের এমন সক্রিয় অংশগ্রহণ বিএনপির মাঠ পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সম্ভাব্য প্রার্থী রবিউল আওয়াল লাভলুর জনপ্রিয়তাকে আরও সুদৃঢ় করেছে।

এসময় উপস্থিত ছিলেন শিউলী আক্তার, নাছিমা বেগম নাসু, হোসনিয়ারা পারভিন, সম্পা কলি, সোনিয়া, মমতাজ রুমা, সানজিতা আক্তার মীম, লাকী আক্তার, ফরিদা আক্তার, শাহনাজ আক্তার, আমেনা বেগম, ইউপি সদস্য নাছিমা বেগম, মোরজিনা বেগম ও লাভলী আক্তারসহ শতাধিক নারী নেত্রী ও কর্মী।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিএনপি   টাঙ্গাইল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close