সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৭:৩১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মিরাশানী এলাকায় রেললাইনের পাশে অজ্ঞাত এক শিশুর (বয়স আনুমানিক ১২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথের পাশে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি আখাউড়া রেলওয়ে থানায় জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় শিশুটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এস. শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া   রেললাইন   লাশ উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close