মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
হবিগঞ্জে ৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ৩
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৭:০৮ পিএম
হবিগঞ্জে ৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ৩

হবিগঞ্জে ৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবৈধভাবে ভারত থেকে আনা প্রায় ৬ লাখ টাকার জিরা জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যানসহ তিনজনকে আটক করা হয়।

আজ রবিবার (৫ অক্টোবর) রাত ৩টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অধীন অলিপুর ক্যাম্পের নিয়মিত চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ১১-৭১৯৪) তল্লাশি করে ভারতীয় ঝটঝট কোম্পানির ২০ বস্তা জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৬০০ কেজি জিরা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। 

এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ চালক কুড়িগ্রামের সুরুজ মিয়া (৫৫), রংপুরের হেলপার রনি ইসলাম (২১) ও কেরানীগঞ্জের সহকারী মো. নাদিম (৩২) এই তিনজনকে আটক করা হয়েছে।

সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, হাইওয়ে পুলিশ সড়কে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সবসময় তৎপর। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ভারত থেকে অবৈধ পথে কিছু পণ্য পাচার হচ্ছে। নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অবৈধভাবে বিদেশি পণ্য দেশে প্রবেশের চেষ্টা যে-ই করুক, কাউকেই ছাড় দেওয়া হবে না। হাইওয়ে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সঞ্জয় দাস জানান, অলিপুর এলাকায় নিয়মিত চেকপোস্ট চলাকালে ভ্যানটি থামিয়ে তল্লাশি করা হয়। পরে দেখা যায়, এতে ভারতীয় তৈরি জিরা বহন করা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। জব্দ করা কাভার্ড ভ্যান ও পণ্য হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close