বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চরদিঘলদী ইউনিয়ন বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৪:০০ AM

নরসিংদী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চরদিঘলদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রশিদ মুন্সি, সদস্য মো. ইউনূস ও সদস্য মো. ওমর ফারুক-কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ‘গত ১ অক্টোবর দোয়ানী বাজার বণিক সমিতির নবগঠিত কমিটিতে রশিদ মুন্সি স্বাক্ষর করেছেন, যা উপজেলা বিএনপির অনুমোদন ছাড়াই করা হয়েছে। এই কর্মকাণ্ড স্থানীয় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে এবং দলের শৃঙ্খলা পরিপন্থী।’

নোটিশে আরও উল্লেখ করা হয়, ‘দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বাজার কমিটির সঙ্গে সম্পৃক্ত হওয়ায় দলের মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, যা বিএনপির ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে।’

এ বিষয়ে তিন নেতাকে ৭ দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, বাজার কমিটি নিয়ে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সংশ্লিষ্টতা তৈরি করায় এই সংকট তৈরি হয়েছে।

উল্লেখ্য, দোয়ানী বাজার বণিক সমিতির কমিটিতে দলীয় অনুমোদন ছাড়াই স্বাক্ষর করায় এই প্রথমবার কোনো ইউনিয়ন পর্যায়ের নেতাকে লিখিত নোটিশ দেওয়া হলো, যা ভবিষ্যতে অন্য ইউনিটগুলোর জন্যও একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  চরদিঘলদী   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close