বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৪:০৭ AM

বগুড়ার ধুনট পৌর এলাকার বাজারে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় এ অভিযান পরিচালিত হয়।

সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। এই ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

অভিযানকালে ধুনট বাজারে ইলিশ মাছ বিক্রয়ের অপরাধে একজন ব্যবসায়ীকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খৃষ্টফার হিমেল রিছিল।

এ সময় আনুমানিক ২২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়, যা পরে দুটি স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। মোবাইল কোর্টে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইলিশ   মোবাইল কোর্ট অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close