বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যানজটে ভরা ঢাকার আজ ভিন্ন চিত্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৫:২৯ পিএম

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) রাজধানী ঢাকায় দেখা গেছে এক ভিন্ন চিত্র। চিরচেনা যানজটে ভরা সড়কগুলো আজ ছিল বেশ ফাঁকা। গণপরিবহন ছিল খুবই সীমিত, মূল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি ছিল চোখে পড়ার মতো, যাত্রীর সংখ্যাও ছিল কম।

সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজার ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটিতে যেন ঢাকার ব্যস্ত সড়কগুলোতে নেমে এসেছে জনশূন্যতা। যানবাহনের চাপ না থাকায় রাজধানীর প্রধান সড়কগুলোয় আজ ছিল না কোনো দীর্ঘ যানজট বা কোলাহল।

যদিও সড়কে যানবাহনের চাপ কম থাকলেও মেট্রোরেলে ছিল যাত্রীদের ভিড়। যাত্রীরা গণপরিবহন না পেয়ে বিকল্প হিসেবে মেট্রোরেল বেছে নিচ্ছেন বলে জানিয়েছেন অনেকে।

মূল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও প্যাডেলচালিত রিকশার চলাচল ছিল চোখে পড়ার মতো। স্বল্প দূরত্বের যাতায়াতে এসব বাহনই ভরসা হয়ে উঠেছে নগরবাসীর।

ফার্মগেটে রিকশাচালক মিন্টু হোসেন বলেন, ‘আজ অনেক ভাড়া পাচ্ছি। দূরের যাত্রীও তুলছি। গলিপথ দিয়ে কৌশলে পার হয়ে যাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না।’

এক ট্রাফিক সদস্য জানান, সড়কে আজ রিকশাই বেশি। সব সড়কে রিকশা চলাচল করছে। আটকানো দায় হয়ে গেছে।

গণপরিবহন কম থাকায় কিছুটা ভোগান্তি দেখা গেলেও যাত্রীদের কেউ কেউ উপকৃতও হয়েছেন।

গুলিস্তান থেকে মিরপুরগামী যাত্রী হাসান সৌখিন বলেন, ‘আজ গাড়ি কম, যাত্রীও কম। হেলপাররা যাত্রী খুঁজছে। স্বাভাবিক দিনে এই রুটে ১ ঘণ্টার বেশি সময় লাগে, আজ মাত্র ২০ মিনিটে পৌঁছে গেছি। এর আগে কখনো এত কম সময়ে যাওয়া হয়নি।’

ট্রাফিক তেজগাঁও বিভাগের এডিসি তানিয়া সুলতানা বলেন, ‘পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আজ সড়কে যানবাহনের সংখ্যা কমেছে। ফলে সিগন্যালগুলোয় কোনো চাপ নেই। ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, তবে সড়ক ফাঁকা থাকায় অনেকেই গলি দিয়ে ঢুকে পড়ছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গা পূজা বিসর্জন উপলক্ষে বিকেলের পর থেকে নগরীতে মানুষের আনাগোনা এবং যানবাহনের চাপ কিছুটা বাড়তে পারে। বিশেষ করে বিনোদনকেন্দ্রগুলোর দিকে মানুষের ভিড় বাড়ছে, যেখানে অনেকে ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবহার করছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রাজধানী   ঢাকা   শহর   নগর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close