বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জেন-জি বিক্ষোভে মরক্কোতে নিহত ২, গ্রেপ্তার ৪ শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ২:১২ পিএম আপডেট: ০২.১০.২০২৫ ৯:৫৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টানা এই কয়েকদিনের জেন-জি বিক্ষোভে অন্তত ২জন নিহত হয়েছেন মরেক্কোতে। একটি পুলিশ স্টেশনে হামলা চালানোর সময় একদল লোকের উপর কর্মকর্তাদের গুলিতে দুইজন নিহত হন বলে জানা যায়।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশটিতে এই ঘটনা ঘটে।

গতকাল বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের দাবিতে বিক্ষোভ চলাকালীন ৪০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে মরক্কোর কর্তৃপক্ষ। এসময় নিরাপত্তা বাহিনীর ১৪২টি গাড়ি এবং ২০টি ব্যক্তিগত গাড়িতে আগুন লাগানো হয়েছে।

জানা যায়, উত্তর আফ্রিকার দেশটিতে পঞ্চম রাতের মতো জেন-জি বিক্ষোভ চলছে। উন্নত সামাজিক পরিষেবা এবং দুর্নীতির মোকাবিলার দাবিতে কয়েকদিন ধরে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, চতুর্থ রাতে আগের চেয়ে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে। সে রাতে বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দিয়েছে এবং দোকানপাট ভাঙচুর করেছে। এ সময় নিরাপত্তা বাহিনীর ২৬৩ সদস্য এবং ২৩ জন বেসামরিক লোক আহত হয়েছেন।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “মঙ্গলবার রাতে তরুণ বিক্ষোভকারীরা মোলোটভ ককটেল এবং পাথর ছুঁড়ে মারে। এছাড়াও সোস অঞ্চলের আইত আমিরা, ইনেজগানে, আগাদির এবং তিজনিত শহরগুলোর পাশাপাশি পূর্বাঞ্চলীয় ওজদা শহরে প্রশাসনিক ভবন, ব্যাংক এবং দোকান ব্যাপক লুটপাট বা ভাঙচুর করা হয়েছে।”

এদিকে আল জাজিরা জানায়, টিকটক, ইনস্টাগ্রাম ব্যবহার করে জেন-জেড ২১২ নামে একটি বেনামী যুব গোষ্ঠী অনলাইনে এই বিক্ষোভের আয়োজন করেছে। স্লোগান এবং পোস্টারের মাধ্যমে, তারা ২০৩০ সালের বিশ্বকাপের প্রস্তুতির জন্য বিলিয়ন বিলিয়ন বিনিয়োগ করা নিয়ে আওয়াজ তোলেন। যেখানে অনেক স্কুল এবং হাসপাতালে তহবিলের অভাব রয়েছে এবং তারা এখনও ভয়াবহ অবস্থায় রয়েছে।
 
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওগুলোতে ক্ষতিগ্রস্ত এটিএম এবং একটি ব্যাংক ভবন লুটপাট করার চিত্র দেখা যায়। এবং আন্দোলন ক্রমেই বেড়ে চলেছে দেশটিতে। 
 
সূত্রঃ আল জাজিরা


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জেন-জি   মরক্কো  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close