বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
দুর্গাপূজায় মন্ডপ পাহারা ও ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্রদল
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ২:৪২ পিএম

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শেষ হয়েছে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে। প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী এই শারদোৎসব।

দুর্গাপূজাকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রেখেছে নোয়াখালী জেলা ছাত্রদল। পূজার পাঁচ দিনই জেলা শহর মাইজদীর বিভিন্ন পূজা মন্ডপে ছাত্রদলের নেতা মো. রাসেলের নেতৃত্বে নেতাকর্মীরা মন্ডপ পাহারা দিয়েছেন এবং যানজট নিয়ন্ত্রণে কাজ করেছেন।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নোয়াখালীর আহ্বায়ক রনি কুমার দাস জানান, জেলা শহর মাইজদী, চৌমুহনীসহ জেলার বিভিন্ন পূজা মন্ডপে ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করেছেন। তিনি এ মহতী উদ্যোগের জন্য ছাত্রদলকে ধন্যবাদ জানান।

শুধু ধর্মীয় নেতারাই নয়, পূজামন্ডপে আসা সাধারণ দর্শনার্থীরাও ছাত্রদলের এই ভূমিকাকে প্রশংসা করেছেন।

জেলা ছাত্রদল নেতা মো. রাসেল বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব ঘিরে আমরা সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চেয়েছি। মন্ডপে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সেই লক্ষ্যেই পাহারা দিয়েছি এবং যানজট এড়াতে স্থানীয়দের সঙ্গে কাজ করেছি।’

সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ছাত্রদলের এই ইতিবাচক ভূমিকা নোয়াখালীর স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  দুর্গাপূজায়   মন্ডপ   ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close