বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মীরসরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শনে উপদেষ্টা ফারুক ই আজম
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৯ পিএম আপডেট: ২৯.০৯.২০২৫ ৩:২৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক–ই–আজম চট্টগ্রামের মীরসরাইয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।  

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মীরসরাইয়ের খৈয়াছড়া শ্রীশ্রী কালীমাতা বিগ্রহ মন্দির, শ্রীশ্রী মহামায়া মন্দির, রামলোচন মহাজন বাড়ি দুর্গাপূজা, মীরসরাই কেন্দ্রীয় জগদীশ্বরী কালী বাড়িসহ বেশ কিছু মন্দির পরিদর্শন করেন।

এসময় ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উপদেষ্টা উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের বিষয়ে খোঁজ নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

নির্বাচন হবে কিনা এই নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন নির্বাচন হবে না ! জাতি এবং সরকার সবাই নির্বাচনের দিকে ঐক্যবদ্ধ হয়ে এগোচ্ছে এই বিষয়ে শঙ্কিত হওয়ার কোন কারণ নাই, নির্বাচন হবে আমাদের নির্বাচিত সরকার আসবে জনগণ যাকে পছন্দ করে। এই নির্বাচন আর আগের মত হবে না একপাক্ষিক এক ব্যক্তিদর্শী এক দলদর্শী নির্বাচন আর হবে না সম্মলিত ভাবে আমাদের দেশ আমরা গড়ে তুলবো।’


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  মীরসরাই   পূজামণ্ডপ   উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close