প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৩ পিএম আপডেট: ২৯.০৯.২০২৫ ৩:১৭ PM

সংগৃহীত ছবি
ভারতের রাজস্থানে আগুনে পুড়ে মারা গেছে আপন দুই ভাই। তারা হলেন- শিশু অভিনেতা বীর শর্মা (৮) ও তার বড় ভাই শোরিয়া শর্মা (১৬)।
গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে কোটা শহরের একটি আবাসিক ভবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
উল্লেখ্য, বীর শর্মা সনি সাব চ্যানেলের ধারাবাহিক ‘শ্রীমাদ রামায়ন’-এ পুষ্কল চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেছিল। তার ভাই শোরিয়া শর্মা একজন প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখত।
স্থানীয়রা জানান, ভোরের দিকে বাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দুই ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, রবিবার রাত ২টার দিকে তাদের কোটার বাসায় আগুন লাগে। ওই সময় বীর শর্মা ও তার বড় ভাই শোরিয়া শর্মা বাসায় একা ছিল। তাদের বাবা জিতেন্দ্র শর্মা একটি ভজন অনুষ্ঠানে ছিলেন এবং মা অভিনেতা রীতা শর্মা সে সময় মুম্বাইয়ে ছিলেন।
তবে, প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাদের সহকর্মী এবং ভক্তরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন।