বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ফের শাকিবের বাড়িতে অপু বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২০ পিএম

আবার একসঙ্গে দেখা গেল ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসকে। মূলত তাদের ছেলে অব্রাহাম খান জয়ের জন্মদিনকে কেন্দ্র করেই এই সম্মিলন। জয়ের জন্মদিন ছিল গতকাল, আর এ উপলক্ষে শাকিব খানের গুলশানের বাসায় আয়োজন করা হয় উদযাপনের। সেখানেই উপস্থিত ছিলেন অপু বিশ্বাস।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে শাকিব খান ও বুবলীকে একসঙ্গে দেখা গিয়েছিল। তখন অনেকেই ধারণা করেছিলেন, শাকিব ও বুবলীর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠেছে এবং তারা সংসার শুরু করতে যাচ্ছেন। পাশাপাশি এও মনে করা হচ্ছিল, শাকিবের সঙ্গে আর অপুর দেখা মেলবে না।

তবে সব অনুমানকে ভুল প্রমাণ করে আবারও শাকিব-অপুর একসঙ্গে উপস্থিতি নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রকাশিত ছবিতে দেখা যায়, শাকিব খানের পরিবারের সবাই—মা, বাবা ও বোনের সঙ্গে ছিলেন অপু বিশ্বাসও।

ফলে প্রশ্ন উঠেছে, তাহলে কি অপু এবার গুলশানের বাড়িতেই থাকবেন? এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

এর আগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২টা পেরোনোর সঙ্গে সঙ্গে ছেলে জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব খান। তিনি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে বিদেশের মাটিতে শিশুপার্কে জয়ের সঙ্গে খেলায় মেতে থাকতে দেখা যায় তাকে। ভিডিওর ক্যাপশনে শাকিব লেখেন—“শুভ জন্মদিন আমার ছোট রাজপুত্র। তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হিসেবে।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  অপু   বিশ্বাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close