প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩১ পিএম

সংগৃহীত ছবি
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) গুলশান থানার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়। এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম শাহেদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী শেখ শাহাবুদ্দিন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।
এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকা থেকে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করা হয়।