শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাংশা থেকে চুরি হওয়া মোটরসাইকেল বরিশাল থেকে উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১০ পিএম

রাজবাড়ীর পাংশা মডেল মসজিদের নিচতলা থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। 

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয় নিশ্চিত করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের মো. আ. মালেক সরদারের ছেলে মো. জহিরুল ইসলাম রনি (৩১) এবং একই উপজেলার মাহিলারা গ্রামের রনজিত চন্দ্র মন্ডলের ছেলে খোকন মন্ডল (৩০)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ২৬ ফেব্রুয়ারী দুপুর ১টা থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে পাংশা মডেল মসজিদের নিচতলার গ্যারেজে রাখা মো. আতিকুর রহমান ওরফে কুতুবের একটি সাদা ও গোলাপি রঙের সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল (রেজিঃ ঢাকা মেট্রো ল-৬৫-৩২৭৩), আনুমানিক মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা, তালা ভেঙে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোর চক্র।

এ ঘটনায় পাংশা থানায় চুরি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র‌্যাব-১০ এর কাছে সহায়তা চান।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য, সিসি ক্যামেরার ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৮ এর সহযোগিতায় গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলারা বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. জহিরুল ইসলাম রনি এবং খোকন মন্ডলকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।


স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  পাংশা   চুরি   মোটরসাইকেল   বরিশাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close