বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
সেননগর ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৫ পিএম আপডেট: ২৮.০৯.২০২৫ ৭:২৬ PM

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সেননগর এলাকায় প্রায় ৫০ মিটার দীর্ঘ একমাত্র সংযোগ সেতুটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়, সেতুটির মাঝখান ভেঙে পড়ায় এর উপর দিয়ে চলাচল অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। এর আগের দিন শনিবার সকালে সেতুর ভাঙা অংশে পড়ে গুরুতর আহত হয় হিজলতুলি গ্রামের স্বপন মিয়ার ছেলে তানভীর (১৪)। একই দিনে আরও এক যুবকও দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় বাসিন্দা মাওলানা মো. হাসান মাহমুদ জানান, প্রায় প্রতিদিনই এই সেতুর কারণে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ভাঙা অংশ অতিক্রম করতে গিয়ে অটোরিকশা, সিএনজি ও ভ্যান উল্টে যাওয়া বা যাত্রী পড়ে যাওয়ার ঘটনা নিয়মিত ঘটছে। শিশু ও বৃদ্ধদের জন্য ঝুঁকির মাত্রা আরও বেশি। সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার পোস্ট দেওয়া হলেও এবং স্থানীয়-জাতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, সেতুটি স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাঙা অবস্থায় পড়ে থাকায় কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পরিবহনে মারাত্মক সমস্যা হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বেড়ে যাচ্ছে, কৃষক ও শ্রমজীবী মানুষ পড়ছেন আর্থিক ক্ষতির মুখে।

একজন শিক্ষার্থীর অভিভাবক জানান, “আমাদের সন্তানরা প্রতিদিন স্কুলে যায় এই ভাঙা সেতু দিয়ে। আমরা সবসময় আতঙ্কে থাকি, কখন যে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়।”

এ বিষয়ে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান বলেন, ব্রিজটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই এর ব্যবস্থা নেওয়া হবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   উপজেলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close