বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুর্গাপূজায় বেনাপোল বন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, আগামীকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) পর্যন্ত দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে কার্যক্রম স্বাভাবিক হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘বিষয়টি ভারতের সিঅ্যান্ডএফ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে। এ সময় শত শত পণ্যবাহী ট্রাক পেট্রাপোলে আটকা পড়বে, যার অধিকাংশই বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের কাঁচামাল।’

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন মুন্সি বলেন, ‘আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন রেজা জানান, সরকারিভাবে ১ ও ২ অক্টোবর বন্দর ছুটি থাকলেও ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর বন্দরের খালাস কার্যক্রম ও কাস্টমসের কাজ চলমান থাকবে। এ সময়ে খালাসকৃত পণ্যবাহী ট্রাকগুলো খালি অবস্থায় ভারতে ফিরে যেতে পারবে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  দুর্গাপূজা   বেনাপোল   আমদানি-রপ্তানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close