শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোর হাসপাতালে এইচটিসির যাত্রা শুরু
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে হিমোফিলিয়া চিকিৎসা কেন্দ্রের (এইচটিসি) যাত্রা শুরু হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আবু হাসানাত মো. আহসান হাবীব।

এসময় হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের পক্ষ থেকে এইচটিসি’র জন্য ১১৬ ফ্যাক্টর ইনজেকশন ভায়াল প্রদান করা হয়। যা হিমোফিলিয়া রোগীদের চিকিৎসায় বিনামূল্যে ব্যবহৃত হবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের রেজিস্ট্রার (হেমাটোলজি) ডা. মারুফ আল হাসান, যশোর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. গৌতম কুমার আচার্য্য, যশোর মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান (ট্রন্সফিউশন মেডিসিন বিভাগ) ডা. সেলিম রেজা ও ফিরোজাবারি ডিজাবেল চিলড্রেন হাসপাতালের চিফ ফিজিওথেরাপিস্ট ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ডিরেক্টর ইয়াসমিন আরা ডলি এবং হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সভাপতি নাজমুল আলম।

বক্তারা বলেন, শরীরে রক্তক্ষরণ বন্ধ হওয়ার জন্য ১৩টি ফ্যাক্টর বা প্রোটিন কাজ করে। শরীরে কোন স্থানে কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ না হওয়া এবং দীর্ঘক্ষণ ধরে রক্তক্ষরণ হওয়া এ রোগের লক্ষণ। হাত-পায়ের জয়েন্টে ফুলে যাওয়া, দাঁতের রক্তক্ষরণ ইত্যাদি লক্ষণ দেখে হিমোফিলিয়া রোগী চেনা যায়। 

অনুষ্ঠানে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য ও যশোর শাখার সভাপতি নাসের মুস্তাফিজসহ রোগী এবং স্বজনরা উপস্থিত ছিলেন।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  যশোর   হাসপাতাল   এইচটিসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close