বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১২ পিএম

নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

স্থানীয় সময় রাত ১টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ১১টায়) তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর সংলগ্ন পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এ মামলা করেন।

মামলার বিবরণ দিয়ে আখতার হোসেন বলেন, এ মামলায় দুইজনের নামসহ ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। তার অভিযোগ, ওই দিনের হামলার পরও বিমানবন্দরের লবি ও অন্যান্য জায়গায় তারা তাঁকে নানাভাবে হয়রানি করার চেষ্টা করছে। তাই তিনি এই মামলা করতে বাধ্য হন।’

গত ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় সোমবার নিউইয়র্ক থেকে এক ভিডিও বার্তায় আখতার হোসেন দাবি করেন, শেখ হাসিনার গুলি-বুলেটকে বিন্দুমাত্র ভয় পাইনি, ভাঙা ডিমে কিছুই আসে যায় না।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টাসহ বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার জন্য নিউইয়র্কে অবস্থান করছেন। গত সোমবার বিকেলে জন এফ কেনেডি বিমানবন্দরে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের ওপর একদল ব্যক্তি শারীরিক ও মৌখিকভাবে হামলা চালান। ওই সময় আখতার হোসেনের দিকে ডিম নিক্ষেপ করা হয়। পরে স্থানীয় পুলিশের সহায়তায় তারা বিমানবন্দর ত্যাগ করতে সক্ষম হন।

আখতার হোসেনের চলতি মাসের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নিউইয়র্ক   আখতার হোসেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close