প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৮ পিএম

সংগৃহীত ছবি
এবার সর্বজনীন ছাত্র ঐক্য পরিষদ নামে আরেকটি প্যানেল ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা দেওয়া হয়।
নতুন এ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) হিসেবে লড়বেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাইদ মো. রেদোয়ান, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইতিহাস শিক্ষার্থী মো. আরাফাত এবং সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মী আব্দুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, চাকসু নির্বাচনে ভোটার মোট ২৭ হাজার ৬৩৪ জন। পুরুষ ১৬ হাজার ৮৪ জন এবং নারী ১১ হাজার ৩২৯ জন। আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্যানেলটির অন্যরা হলেন- সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মো. রবিউল হাসান, দপ্তর সম্পাদক পদে মো. সাখাওয়াত হোসেন, সহ-দপ্তর সম্পাদক পদে তাসনীম ফাত্তাহ কিবরিয়া, ছাত্রীকল্যাণ সম্পাদক পদে মুসররাত কবির পৃথা, সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে রফিকুল ইসলাম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে এ এম তৌহিদুল হক, আইন ও মানবাধিকার সম্পাদক পদে মশিউর রহমান দুর্জয়, পাঠাগার ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক পদে মো. আরাফাত এবং সদস্য মো. রায়হান মিয়া।
প্যানেলটির ভিপি পদপ্রার্থী সাইদ মো. রেদোয়ান বলেন, “আমরা স্বতন্ত্রভাবে আংশিক প্যানেল গঠন করেছি। পরে আমাদের সঙ্গে কেউ জোট গঠন করতে চাইলে আমরা ভেবে দেখব।”