সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      
লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে, বাড়তে পারে ভাপসা গরম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৩ AM

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বুধবার সন্ধ্যায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও ভারতের ওড়িশা উপকূলের নিকটে অবস্থান করছিল। 

আবহাওয়াবিদরা জানান, এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে, তবে বাংলাদেশের উপর উল্লেখযোগ্য প্রভাব পড়ার সম্ভাবনা কম।

আগামী কিছুদিনে দেশে বৃষ্টি কম থাকার কারণে ভাপসা গরম অনুভূত হতে পারে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, “উপকূলীয় অঞ্চলে বড়জোর কিছু বৃষ্টি হতে পারে, এবং ২৭ সেপ্টেম্বর থেকে বৃষ্টিপাত কিছুটা বেড়ে যেতে পারে।”

অপরদিকে, আগামীকাল বৃহস্পতিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকার দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  লঘুচাপ   নিম্নচাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close