বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যুক্তরাষ্ট্রের সদস্যপদ স্থগিত করল আইসিসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫২ AM আপডেট: ২৪.০৯.২০২৫ ১১:৫৪ এএম

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে। এক বছরেরও বেশি সময় ধরে চলা পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত নেয় আইসিসি বোর্ড।

এক বছরের বেশি সময় ধরে চলা পর্যালোচনা ও বিভিন্ন অংশীদারের সঙ্গে আলোচনার ভিত্তিতেই আইসিসি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র ক্রিকেট কার্যকর শাসন কাঠামো গড়ে তুলতে ব্যর্থ হয়েছে, মার্কিন অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির (ইউএসওপিসি) কাছে জাতীয় নিয়ন্ত্রক সংস্থা হিসেবে স্বীকৃতি পায়নি, এবং ক্রিকেটের ভাবমূর্তির ক্ষতি হয় বারবার এমন  কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে- এসবকেই মূল কারণ হিসেবে উল্লেখ করেছে আইসিসি।

সদস্যপদ স্থগিত হলেও যুক্তরাষ্ট্রের জাতীয় দল (পুরুষ ও নারী) আইসিসির টুর্নামেন্টে অংশ নিতে পারবে, যার মধ্যে রয়েছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের প্রস্তুতিও। খেলার ধারাবাহিকতা বজায় রাখতে আইসিসি ও তাদের নিযুক্ত প্রতিনিধিরা আপাতত যুক্তরাষ্ট্রের জাতীয় দলগুলোর পরিচালনার দায়িত্ব নেবে। এর মধ্যে থাকবে হাই-পারফরম্যান্স কর্মসূচি ও খেলোয়াড় উন্নয়নের দিকগুলো।

আইসিসি একটি বিশেষ ‘নরমালাইজেশন কমিটি’ গঠন করবে, যারা সদস্যপদ পুনর্বহালের জন্য যুক্তরাষ্ট্র ক্রিকেটে প্রয়োজনীয় শাসন, কাঠামো ও কার্যক্রমগত সংস্কারের রূপরেখা নির্ধারণ করবে এবং তার বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে।

আইসিসির বিবৃতিতে বলা হয়, ‘দীর্ঘমেয়াদে ক্রিকেটের স্বার্থে এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক হলেও অপরিহার্য। যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বিকাশ ও খেলোয়াড়দের সুরক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   আইসিসি   ক্রিকেট বোর্ড  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close