প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪০ AM

ফাইল ছবি
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলে তা গ্রহণযোগ্যতা পাবে। দীর্ঘদিন নীরব থাকার পর সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
জি এম কাদের বলেন, “আওয়ামী লীগের ভোটাররা কি ভোটার তালিকা থেকে বাদ পড়েছে? তারা কি ভোট দেবে না? যদি তারা আমার পার্টিকে ভোট দেয়, তাহলে আশঙ্কার কিছু নেই। আওয়ামী লীগের ভোটাররা আমাদের ভোট দেবে। আর বিএনপি যদি ভালো সুযোগ-সুবিধা দেয়, বিরক্ত না করার প্রতিশ্রুতি দেয় তবে বিএনপিকেও ভোট দিতে পারে। তবে জামায়াতকে ভোট দেবে না।”
তিনি বলেন, জামায়াতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল তখনও আমরা বাধা দিয়েছি। এগুলো দেশের জন্য মঙ্গল বয়ে আনেনি। সবাইকে নিয়ে নির্বাচন না করলে নির্বাচন ভালো হবে না। তবে এটা এখন বললেই আমি দেশদ্রোহী।
তিনি মনে করেন, জামায়াতকে নিষিদ্ধ করা দেশের জন্য ইতিবাচক কিছু বয়ে আনেনি। সবাইকে নিয়ে নির্বাচন করলে সেটি গ্রহণযোগ্য হবে। তবে এ ধরনের মত প্রকাশ করলেই তাকে ‘দেশদ্রোহী’ বলা হয় বলে অভিযোগ করেন তিনি।
ড. ইউনূস সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে জি এম কাদের বলেন, বিএনপিকে কোনঠাসা করতে জামায়াতকে সামনে আনার চেষ্টা চলছে। তার দাবি, অন্তর্বর্তী সরকারের অধীনে নয়, নতুন সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত।
সম্প্রতি দলীয় ভাঙনের পরও জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়েছে বলে দাবি করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এনআর