শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুর লঞ্চঘাটে দেড় হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৫ AM
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুর লঞ্চঘাটের ২নং পন্টুনের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুর লঞ্চঘাটের ২নং পন্টুনের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়

চাঁদপুরে ১ হাজার ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তার নূরুল আমিনকে (২৬) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) এ.কে.এম.এস.ইকবাল। গ্রেফতারকৃত রোহিঙ্গা নূরুল আমিন কক্সবাজার জেলার উখিয়া থানার মো. আবুল হাশেমের ছেলে।

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুর লঞ্চঘাটের ২নং পন্টুনের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নৌ থানা পুলিশ জানায়, লঞ্চঘাটে গোপন সংবাদের ভিত্তিতে ওসির নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লঞ্চঘাটের ২নং পন্টুনের উপর অবস্থানরত রোহিঙ্গা যুবক নূরুল আমিনের প্যান্টের বাম পকেট থেকে কালো কস্টিব মোড়ানো ১ হাজার ৫৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। 

অভিযানে চাঁদপুর নৌ থানার এসআই আবুল হাশেম, কনস্টেবল বিপ্লব ও খালেদ উপস্থিত ছিলেন। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ৬ হাজার টাকা মাত্র।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম.এস.ইকবাল বলেন, “রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর বিকেলে গ্রেপ্তারকৃত নূরুল আমিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   লঞ্চঘাট   রোহিঙ্গা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close