বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাছ ধরার সাংস্কৃতিক ঐতিহ্য দারকি বিলুপ্তির পথে
রবিউল হাসান, ধুনট (বগুড়া)
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৫ AM
আগে বর্ষায় প্রতিটি ঘরে ঘরে দারকি থাকতো

আগে বর্ষায় প্রতিটি ঘরে ঘরে দারকি থাকতো

এক সময় বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ জনপদে মাছ ধরার জন্য ব্যবহার হতো দারকি (এক ধরনের ঐতিহ্যবাহী মাছ ধরার ফাঁদ)। বর্ষা মৌসুম এলেই বিল, জলাশয়, ধানক্ষেতে এই দারকি বসিয়ে মাছ ধরতেন কৃষক ও জেলেরা।

কিন্তু সময়ের পরিবর্তনে আধুনিক ফিশিং নেট, কারেন্ট জাল, জালিকৃতি বাঁধ, বিষ প্রয়োগ, ও জলাশয়ের সংকটের কারণে এখন আর আগের মতো দারকি দিয়ে মাছ ধরা প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে গ্রামীণ এলাকার নতুন প্রজন্মের অনেকেই এই পদ্ধতির সঙ্গে পরিচিত নয়।  

স্থানীয় প্রবীণরা বলেন, “আগে বর্ষায় প্রতিটি ঘরে ঘরে দারকি থাকতো। সন্ধ্যায় বসিয়ে সকালে মাছ তোলা হতো, এখন এসব স্মৃতিমাত্র।”  

ধুনটের ভান্ডারবাড়ি গ্রামের সোহেল রানা বলেন, “ছোটোবেলায় বাবার সাথে দারকি বসাতে যেতাম, আর এখনকার ছেলেরা জানেই না দারকি কী।”  

ধুনট উপজেলার স্থানীয় হাট-বাজারে দারকি বিক্রি করে জীবিকা নির্বাহ করা ধিরেন্দ্রনাথ দাস (৬০) বলেন, “আগে সপ্তাহে ১৫-২০টা দারকি বিক্রি হতো, এখন মাসে ৪-৫টাও যায় না। লোকজন আগ্রহ হারিয়ে ফেলছে। এখন সবাই চায়না জাল কিনে মাছ ধরে।”  

দারকি বিক্রেতা দূতি রাম দাস (৫৫) বলেন, “এখন সবাই আধুনিক চায়না জাল ব্যবহার করে। দারকি বানাতে সময়ও লাগে বেশি। দামও খুব কম দিয়ে কিনতে চায় মানুষ, তাতে লাভ হয় না। খুব কষ্টে জীবন যাপন করছি। অনেক বছর যাবৎ এই পেশার সাথে জড়িত আছি তাই সহজেই ছাড়তে ও পারছি না। ”  

তাদের মতে, দারকি শুধু মাছ ধরার উপকরণ নয়, এটি গ্রামীণ জীবনের সংস্কৃতির একটি অংশ। তাই এই পেশাকে টিকিয়ে রাখতে চাই স্বীকৃতি ও সহায়তা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  সাংস্কৃতি   ঐতিহ্য   দারকি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close