বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেম্বেলের ব্যালন ডি’অর জয়ের পর, ফ্রান্স আর্জেন্টিনার সমান!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৩ পিএম

ফ্রান্সের পিএসজি তারকা উসমান দেম্বেল এবার ব্যালন ডি’অর জিতে ষষ্ঠ ফরাসি হিসেবে এই খ্যাতনামা ট্রফি অর্জন করলেন। দেম্বেলের আগে ফ্রান্সের পক্ষে রাইমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জ্যাঁ পিয়েরে পাপিন, জিনেদিন জিদান এবং করিম বেনজেমা এই ট্রফি জিতেছেন। মিশেল প্লাতিনি একাই তিনবার জিতেছেন, বাকিরা একবার করে জিতেছেন।

এই ৮বারের জয়ে ফ্রান্স আর্জেন্টিনার সমান ব্যালন ডি’অর জিতেছে। তবে পার্থক্য হলো, ফ্রান্সের জন্য ৬ জন খেলোয়াড় মিলে ৮বার জিতেছেন, যেখানে আর্জেন্টিনার লিওনেল মেসি একাই ৮বার এই ট্রফি জিতেছেন। মেসির এই রেকর্ড এককভাবে কোনো ফুটবলারের সর্বোচ্চ ব্যালন ডি’অর জয়ের রেকর্ড।

 মেসি প্রথম ব্যালন ডি’অর জিতেন ২০০৯ সালে, এরপর ২০১০ থেকে ২০১২ পর্যন্ত তিনটি ট্রফি ধারাবাহিকভাবে জিতেন। ২০১৫ সালে আবার একবার জেতেন এবং পরবর্তী তিনটি ট্রফি জিতেছেন ২০১৯, ২০২১ ও ২০২৩ সালে।

ফ্রান্সের পক্ষে প্রথম ব্যালন ডি’অর জেতেন রাইমন্ড কোপা। মিশেল প্লাতিনি ১৯৮৩, ১৯৮৪ ও ১৯৮৫ সালে হ্যাটট্রিক ট্রফি জিতেছেন। জ্যাঁ পিয়েরে পাপিন ১৯৯১ সালে জিতেন, জিনেদিন জিদান ১৯৯৮ সালে এবং করিম বেনজেমা ২০২২ সালে জেতেন। এবার দেম্বেল এই কৃতিত্ব অর্জন করলেন।

দেশভিত্তিক র‍্যাঙ্কিংয়ে ফ্রান্স ও আর্জেন্টিনা প্রথম। দ্বিতীয় স্থানে আছে জার্মানি, নেদারল্যান্ডস ও পর্তুগাল। তবে পর্তুগালের পক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো একাই ৫বার জিতেছেন। এছাড়া ইতালি ও ব্রাজিলও পাঁচবার ট্রফি জিতেছে, যেখানে ব্রাজিলের দুইবার জয় রোনালদো নাজারিওর নামের সাথে যুক্ত। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   ব্যালন   ডি’অর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close