প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৯ পিএম আপডেট: ২৩.০৯.২০২৫ ৩:১৪ PM

বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু এখন আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’। তবে সিরিজে অভিনয় করে রণবীর কাপুর আইনি ঝুঁকিতে পড়েছেন। অভিযোগ অনুযায়ী, তিনি সিরিজে স্বাস্থ্য সতর্কতা বা দাবিত্যাগ ছাড়াই ই-সিগারেট ব্যবহার করেছেন, যা ভারতীয় আইন লঙ্ঘন।
জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও মুম্বাই পুলিশ কমিশনারকে নোটিশ পাঠিয়েছে। কমিশন মনে করছে, এই ধরনের দৃশ্য তরুণ প্রজন্মের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। NHRC প্রযোজক, সিরিজের নির্মাতা এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে ইলেকট্রনিক্স সিগারেট নিষিদ্ধকরণ আইন, ২০১৯ অনুযায়ী এফআইআর দায়ের করার সুপারিশ করেছে।
সিরিজটি বিশেষভাবে সমালোচনামূলকভাবে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে, কারণ আরিয়ান খান ইন্ডাস্ট্রির ভেতরের গোপন তথ্য ও বড় তারকাদের ক্যামিও দৃশ্য তুলে ধরেছেন। দর্শকরা বলছেন, ছোট থেকেই যা তিনি দেখেছেন, তা সিরিজের মাধ্যমে বিশ্বসামন করছে, যা সিরিজকে অন্যান্য কল্পনাপ্রসূত সিরিজের তুলনায় আরও বিশ্বাসযোগ্য করেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ