বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নওগাঁ-২; সাত ভাগে বিভক্ত বিএনপি, পিছিয়ে নেই অন্যরা
মাহমুদুন্নবী, পত্নীতলা
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৭ পিএম আপডেট: ২২.০৯.২০২৫ ৮:৫১ PM

ভারতীয় সীমান্তঘেঁষা ৪৭ নওগাঁ-২ আসনটি ধামইরহাট ও পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত। জেলার গুরুত্বপূর্ণ এই আসন নিয়ে এরই মধ্যে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী কারা হচ্ছেন, তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে চলছে জল্পনাকল্পনা। 

বিগত সময়ে এই আসনটিতে বিএনপি, আওয়ামীলীগ ও জাতীয় পার্টি পর্যায়ক্রমে শাসন করেছে। আসনটিতে ২টি উপজেলা, ২টি পৌরসভা, ১৭টি ইউনিয়ন ও ১৭১টি ওয়ার্ডে মোট ভোটার ৩ লাখ হাজার ১৩৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার পাঁচশত ৭৪ জন। মহিলা ভোটার ১ লাখ ৭৮ হাজার পাঁচশত ২ জন। তৃতীয় লিঙ্গ রয়েছে ১ জন।

আসনটিতে সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান একতরফা রাজত্ব করলেও বর্তমানে তার সিংহাসনে বেশ কিছু ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা ভাগ বসিয়েছে। এরমধ্যে রয়েছেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী, বুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কেএমএস মুসাব্বির শাফি, ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক চপল চৌধুরী, ধামইরহাট উপজেলা বিএনপির নেতা ও আগ্রাদ্বিগুন ইউনিয়ন চেয়ারম্যান ইসমাঈল হোসেন মোস্তাক, রুয়েট ছাত্রদলের সাবেক নেতা প্রকৌশলী কামরুজ্জামান মিলন ও সাবেক এমপি সামসুজ্জোহা খানের সহধর্মিনী নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি। বলা যায় বর্তমানে এই আসনটি নিজেদের কোন্দলের ফলে সাত ভাগে বিভক্ত।

জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও ছাত্রনেতা আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী বলেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে ছাত্রজীবন থেকেই আমি বিএনপি পরিবারের সাথে জড়িত। সর্বশেষ ফ্যাসিস্ট হাসিনার আমলে জীবনের পরোয়া না করে রাজপথে লড়াই সংগ্রাম করেছি। তৃণমূলের নেতাকর্মীদের আগলিয়ে রেখেছি। তাছাড়া এই নতুন বাংলাদেশ চায় তরুণ নেতৃত্ব। আমি শতভাগ আশাবাদী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকেই মনোনয়ন দিবে।”

তিনি বলেন, “আমি নির্বাচিত হলে আন্তর্জাতিক মানের কারখানা তৈরি করে দিবো। শিক্ষার মান হবে আন্তর্জাতিক। বেকাররা কর্মসংস্থান খুঁজে পাবে। মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত এলাকা তৈরি করবো। 

সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান বলেন, “বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এ দলে একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশা করবে এটাই স্বাভাবিক। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে আমরা ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করতে কাজ করে যাব। দল এবার আমাকে মনোনয়ন দিবে বলে শতভাগ আশাবাদী।”

বুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কেএমএস মুসাব্বির শাফি বলেন, “আমি আমার ছাত্রজীবন থেকে লড়াই সংগ্রাম করে দলের দুঃসময়ে সকল নেতাকর্মীদের পাশে থেকেছি। আশা রাখি এবার দল আমাকেই দলীয় মনোনয়ন দিবে। আমি এলাকার আপমরসাধারণ মানুষের সাথে নিয়মিত গণসংযোগ করে আসছি। আমি বিশ্বাস করি আমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষ বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করবে।”

ইতোমধ্যেই জামায়াত এমপি প্রার্থী হিসাবে নওগাঁ জেলা শাখার নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নাম ঘোষণা করেছে। তিনি বলেন, “ধামইরহাট উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আমাদের মনোনীত প্রার্থী মরহুম ময়েন উদ্দীন পরপর দুইবার নির্বাচিত হন। এ থেকে প্রমাণ হয় অতীত থেকেই এই আসনে জামায়াতে ইসলামী জনসংখ্যার দিক দিয়ে অনেক শক্তিশালী। তাছাড়া আমরা ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার লক্ষ্যে নবী ও রাসূলগণ তাদের শাসন আমলে সাধারণ জনগণ যেভাবে শান্তিতে বসবাস করছিল সেই দাওয়াত আমরা ভোটারদের মাঝে পৌঁছে দিচ্ছি। আমরা শতভাগ আশাবাদী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে জামায়াতে ইসলামী বিপুল ভোটে জয়লাভ করবে।”

বাংলাদেশ খেলাফতে মসলিশ থেকে এই আসনটিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ পত্নীতলা শাখার সেক্রেটারি ও পত্নীতলা ধামইরহাট ও সাপাহার কওমি ওলামা পরিষদের সেক্রেটারি মুফতি মাও মোস্তাফিজ রশিদীর নাম ঘোষণার পরপরই দেখা গেছে বিভিন্ন প্রচার প্রচারণায়। 
তিনি বলেন, “আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর দেখানো পথ খেলাফত প্রতিষ্ঠা ছাড়া সত্যিকার্থে দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ক্ষমতার বদল দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখতে পেলাম না। ২৪ গণঅভ্যুত্থানের পর এই উর্বর বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায় অনাচারের ময়লা আবর্জনা সাফ করে ন্যায় ও ইনসাফের সুরভিত শোভনীয় এবং ঈর্ষণীয় সমাজ গঠনে জনতার ভোট বিপ্লবে আমরাই বিজয়ী হবো ইনশাল্লাহ।”

অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে এমপি প্রার্থী হিসাবে প্রভাষক দেলোয়ার হোসেনকে বিভিন্ন প্রচার প্রচারণায় দেখা যাচ্ছে। তিনি বলেন, “বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন থেকে আমাদের সকলের অভিভাবক চরমোনাই পীর সাহেব চেষ্টা করছেন। আমার ধামইরহাট ও পত্নীতলাবাসী জানেন কাকে ভোট দিলে তারা স্ত্রী সন্তান বাবা-মাকে নিয়ে শান্তিতে বসবাস করতে পারবে। সেজন্য আমার বিশ্বাস আমার এলাকার মানুষ ইসলামের পক্ষে ভোট দিবেন। এবং এই আসনটি আমি বিপুল ভোটে জয়যুক্ত হবো।”

অন্যদিকে এনসিপিকে মাঠে না দেখা গেলেও যুব অধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা নাদিব জুহি আল সাফী চৌধুরীকে দলীয় এমপি প্রার্থী হিসেবে বিভিন্ন প্রচার প্রচারণায় মাঠে দেখা যাচ্ছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   বিএনপি   জামায়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close