প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫২ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (২১ সেপ্টেম্বর) রাতভর এ অভিযান পরিচালনা করা হয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় প্রাথমিকভাবে প্রকাশ করা হয়নি। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’
এর আগে গত কয়েক দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকার জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এমএম