মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
প্রবাসী ভোটের নিবন্ধন প্রক্রিয়া দ্রুত জানানো হবে: ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশন (ইসি) প্রবাসীদের ভোট দেওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে দ্রুত জানাবে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির নবনিযুক্ত জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক।

তিনি বলেন, “প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের জন্য ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রজেক্ট হয়েছে। ওই প্রকল্পের অধীনে আমরা কিভাবে ভোট দেবো, প্রবাসী ভোটাররা কিভাবে রেজিস্ট্রেশন করবে, তার একটা মোটামুটি ডিজাইন করা হয়েছে। এটা অনুমোদনের জন্য আমরা কমিশনে দিয়েছি। বিকেলের মধ্যে অনুমোদন পেয়ে যাবো আশা করছি। অনুমোদন পেলেই জানানো হবে।”

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্য নিয়ে ডিসম্বরের প্রথমার্ধে তফসিল দিতে চায় ইসি। এবারই প্রথমবারের মতো প্রবাসীদের ভোট দেওয়ার কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে সংস্থাটি। এজন্য একটি অ্যাপ তৈরি করা হচ্ছে। প্রবাসী ভোটাররা ওই অ্যাপে নিবন্ধন করবেন। তারপর সে অনুযায়ী ইসি ব্যালট পাঠাবে৷ সংশ্লিষ্ট প্রবাসী ভোট দিয়ে তার নিকটস্থ পোস্টবক্সে জমা দেবেন।

জানা যায়, প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা করা ছাড়াও দেশে অবস্থিত কয়েদি এবং ভোটের কাজে নিয়োজিত সরকারি চাকরিজীবীরাও এ সুযোগ পাবেন।

জনসংযোগ পরিচালক বলেন, “প্রবাসীদের ভোটপদ্ধতি কি রকম হবে, কোন পদ্ধতিতে ভোট দিতে যাচ্ছি, এ বিষয়টার ব্যাপকভাবে প্রচাররের দরকার হবে। প্রযুক্তি সম্পর্কে যত বেশি জনগণ ধারণা পাবেন, তত বেশি ক্লিয়ার হবেন। এ বিষয়ে ব্যাপকভাবে যাতে প্রচার হয় সে প্রত্যাশা আমাদের। ইসির অনুমোদনের পর পলিসিটা জানিয়ে দেবো আমরা।”

এদিকে প্রথমবারের মতো ভোটের এমন ব্যবস্থা দেখতে পেয়ে বেশ উচ্ছ্বাসিত দেখা যায় প্রবাসীদের। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎফুল্ল হয়ে নানা পোস্ট করে যাচ্ছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  প্রবাসী   ভোট   ইসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close