বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এক বছরে অনলাইন তথ্য ফাঁস বেড়েছে ৮ গুণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিশ্বজুড়ে অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সার্ফশার্ক-এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে অনলাইন তথ্য ফাঁস বেড়েছে প্রায় ৮ গুণ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালে বিশ্বব্যাপী প্রায় ৭৩ কোটি অনলাইন অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। অথচ গত বছর সেই সংখ্যা দাঁড়িয়েছে ৫৫০ কোটিতে। অর্থাৎ গড়ে প্রতি সেকেন্ডে প্রায় ১৮০টি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

সার্ফশার্ক জানিয়েছে, যেকোনো অনলাইন পরিষেবার সঙ্গে যুক্ত ই-মেইল ফাঁস হলে সেটিকে আলাদা হ্যাক হওয়া অ্যাকাউন্ট হিসেবে গণনা করা হয়েছে। ফলে একজন ব্যবহারকারীর একাধিক অ্যাকাউন্ট হ্যাক হলে প্রতিটিকে আলাদাভাবে ধরা হয়েছে।

তথ্য ফাঁসের শীর্ষ ১০ দেশের তালিকায় নতুন করে উঠে এসেছে চীন, জার্মানি ও পোল্যান্ড। এর মধ্যে চীন ২০২৩ সালের ১২তম অবস্থান থেকে উঠে এসেছে প্রথম স্থানে। জার্মানি ১৬তম থেকে পঞ্চম, আর পোল্যান্ড ১৭তম থেকে দশম স্থানে জায়গা করে নিয়েছে। এ ছাড়া রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত, ব্রাজিল, ইতালি ও যুক্তরাজ্য টানা দুই বছর শীর্ষ তালিকায় রয়েছে। গত বছর বিশ্বব্যাপী তথ্য ফাঁসের প্রায় অর্ধেক ঘটেছে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রে।

সাইবার নিরাপত্তা সেবা প্রদানকারী ক্যাসপারস্কি ডিজিটাল ফুটপ্রিন্ট ইন্টেলিজেন্স জানিয়েছে, ২০২৩-২৪ সালের মধ্যে প্রায় ২৩ লাখ ব্যাংক কার্ডের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। এ ধরনের তথ্য ফাঁস অনলাইন গ্রাহকদের আর্থিক ক্ষতির ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, প্রতি ১৪টি ইনফোস্টিলার (তথ্য চুরি করা ম্যালওয়্যার) সংক্রমণের মধ্যে একটিতে ক্রেডিট কার্ডের তথ্য চুরি হয়েছে। এতে আক্রান্ত হয়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ ডিভাইস; এর মধ্যে শুধু ২০২৪ সালেই আক্রান্ত হয়েছে ৯০ লাখের বেশি।

২০২৪ সালে ঘটে যাওয়া সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনায় একাই ৩০০ কোটির বেশি ই-মেইল ঠিকানা ফাঁস হয়। গত সেপ্টেম্বর এক গোপন অনলাইন প্ল্যাটফর্মে এসব তথ্য প্রকাশ করা হয়। গবেষকদের দাবি, ফাঁস হওয়া ই-মেইলগুলোর বেশিরভাগই রাশিয়ার, এরপর রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি ও ফ্রান্সের। যদিও হ্যাকাররা দাবি করেছে, এগুলো নতুন করে চুরি নয়, বরং আগের প্রকাশিত ডাটাগুলো একত্র করে প্রকাশ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, শুধু ব্যক্তিগত পর্যায়ে নয়, তথ্য ফাঁস এখন অনেক প্রতিষ্ঠানের জন্যও সবচেয়ে বড় সাইবার হুমকি হয়ে দাঁড়িয়েছে।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  তথ্য ফাঁস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close