বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সংগীতকে বিদায় জানাচ্ছেন তাহসান!
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে ভক্তদের হৃদয়ে রাজত্ব করা জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান এবার সংগীত ক্যারিয়ার থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন। সম্প্রতি অস্ট্রেলিয়ায় এক কনসার্টে হাজারো দর্শকের সামনে তিনি জানান, ধীরে ধীরে সংগীত জীবন গুটিয়ে নিচ্ছেন।

বর্তমানে সংগীত জীবনের রজতজয়ন্তী উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন এই শিল্পী। সেখানে ভক্তদের উদ্দেশ্যে তাহসান বলেন, “এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে—এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?”

তিনি আরও জানান, ইতোমধ্যে সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিএক্টিভ করেছেন। ভক্তদের খোঁজাখুঁজির পরও তার ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি পাওয়া যায়নি। যদিও ‘অবসর’ শব্দটি তিনি উচ্চারণ করেননি, তবে তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, সংগীতে তার নিয়মিত উপস্থিতি আর দেখা যাবে না।

২০০৪ সালে প্রকাশিত ‘কিছু কথা’ অ্যালবামের মাধ্যমে একক সংগীতে যাত্রা শুরু করেন তাহসান। এর আগে ১৯৯৮ সালে প্রতিষ্ঠা করেন জনপ্রিয় ব্যান্ড ‘ব্ল্যাক’। পরে ২০১২ সালে গঠন করেন নিজের ব্যান্ড ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ এবং নির্মাণ করেন নিজস্ব স্টুডিও ‘কৃত্যদাসের আবাসে’।

‘চোখে চোখে কথা হতো’, ‘যদি কোনোদিন’, ‘চলে যাও তবে’, ‘আলো’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘কতদূর’, ‘প্রেম তুমি’সহ অসংখ্য জনপ্রিয় গান এখনও ভক্তদের হৃদয়ে সমানভাবে বাজে।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  তাহসান   সংগীত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close