বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ত্রিশালে সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শামীমের মতবিনিময়
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩১ পিএম
 শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার সক্রিয় ভূমিকার কারণে তিনি এলাকায় সমাদৃত হয়েছেন

শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার সক্রিয় ভূমিকার কারণে তিনি এলাকায় সমাদৃত হয়েছেন

ময়মনসিংহের ত্রিশালে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির নেতা ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিক্ষানুরাগী ও সমাজসেবক মাহমুদুল হাসান শামীম।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত এ সভায় তিনি মাদকমুক্ত, আধুনিক ও যুগোপযোগী ত্রিশাল গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে শামীম বলেন, “রাজনীতি মানুষের কল্যাণের জন্য, ব্যক্তিস্বার্থের জন্য নয়। আমি চাই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুশিক্ষিত ও আধুনিক ত্রিশাল উপহার দিতে। জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে ত্রিশালকে নতুনভাবে গড়ে তুলতে চাই।”

মাহমুদুল হাসান শামীম বর্তমানে ধলা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি এবং আমিয়ান ডাংগুরী কাজিগ্রাম এমদাদুল উলুম মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করছেন। শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার সক্রিয় ভূমিকার কারণে তিনি এলাকায় সমাদৃত হয়েছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ প্রতিদিনের ইমরান হাসান বুলবুল, দৈনিক সময়ের আলোর হুমায়ুন কবীর হিমাদ্রি, আজকের বাংলাদেশ পত্রিকার মমিনুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার সাইফুল আলম তুহিন, দৈনিক সবুজ বাংলার আবু রাইহান ও দৈনিক জনবানীর দুর্জয় ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা।

এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুফতী এম. এম. আশরাফুল আলম, ময়মনসিংহ মহানগর গণফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবাদী সরকার, ওলামা দল ঢাকা মহানগর উত্তরের সদস্য হাফেজ মাওলানা নূর হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস






আরও সংবাদ   বিষয়:  ত্রিশাল   সাংবাদিক   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close