বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ২৫ সদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০২ AM আপডেট: ২২.০৯.২০২৫ ১০:০৪ এএম

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় একই পরিবারের ২৫ সদস্য নিহত হয়েছেন। গাজা সিটির সাবরা এলাকায় রবিবার ভোরে চালানো এই হামলায় একাধিক বাড়ি ধ্বংস হয়। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহতদের সবাই একই পরিবারের সদস্য। স্থানীয় বাসিন্দারা জানান, এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তচিৎকার শোনা যাচ্ছে। উদ্ধারে খালি হাতে মাটি খুঁড়ে চেষ্টা চালাচ্ছেন স্বজন ও উদ্ধারকর্মীরা।

হামলার পর এখন পর্যন্ত অন্তত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরও অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কায় স্থানীয় মানুষ ও উদ্ধারকর্মীরা খালি হাতে মাটি খুঁড়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে হয়তো ৫০ জন পর্যন্ত আটকা রয়েছেন।

এদিকে, গাজার পশ্চিমাঞ্চলীয় শাতি শরণার্থী শিবির, তাল আল-হাওয়া এলাকা, নাসর জেলার লাভাল টাওয়ার এবং বুরেইজ শরণার্থী শিবিরেও একই দিনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুরেইজে এক হামলায় চার শিশুসহ সাতজন নিহত হয়েছেন।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬৫ হাজার ২৮৩ জন, আহত হয়েছেন ১ লাক্ষ ৬৬ হাজার ৫৭৫ জন। একই সময়ে ক্ষুধা ও দুর্ভিক্ষে মারা গেছেন ৪৪০ জন, যাদের মধ্যে ১৪৭ জন শিশু।

আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, ইসরায়েল রাস্তায় ও আশ্রয়কেন্দ্রে বিস্ফোরক রোবট পুঁতে রাখায় সাধারণ মানুষ ঘর থেকে বের হওয়ারও সাহস পাচ্ছেন না। তিনি বলেন, ‘চারদিকে ধোঁয়া, আতঙ্ক আর মৃত্যুর ছায়া।’

ইসরায়েলি সেনাদের দাবি, গাজা শহরের নিয়ন্ত্রণ নিতে তারা “সন্ত্রাসী গোষ্ঠীগুলোর” বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। তবে আন্তর্জাতিক মহল বলছে, এসব হামলা জোরপূর্বক বাস্তুচ্যুতি ও সাধারণ মানুষকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।

রোববার এই পরিস্থিতির নিন্দা জানিয়ে পোপ লিও বলেন, ‘পবিত্র ভূমির গির্জার নেতাদের সঙ্গে আমিও পুনরায় বলছি— সহিংসতা, জোরপূর্বক নির্বাসন ও প্রতিশোধের ওপর কোনও ভবিষ্যৎ দাঁড়াতে পারে না।’

সূত্র: আল জাজিরা

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  গাজা   ইসরায়েল   ফিলিস্তিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close