বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
ট্যাগিংয়ের রাজনীতির কারণেই ডাকসুতে তাদের ভরাডুবি ঘটেছে: শিবির সেক্রেটারি
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ট্যাগিং আর মিথ্যাচারের রাজনীতির কারণেই ডাকসু নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ইসলামী ছাত্রকল্যাণ সংস্থা আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।

‘হেলমেট পরিহিত শিবিরকর্মী‘ আবরার ফাহাদ হত্যায় জড়িত-টিভি টকশোতে বিএনপি নেত্রীর (নিলুফার ইয়াসমিন) এমন অভিযোগের জবাবে তিনি বলেন, আবরার হত্যায় হিন্দু ছাত্র জড়িত ছিল তারাও নাকি শিবির, যা ঢাহা মিথ্যা ও অপপ্রচার। রাজাকারের ট্যাগ দিয়ে ছাত্রলীগ ক্যাম্পাসে হামলা সহিংসতার, গুম-খুনের তান্ডব চালিয়েছিল। তারাও এখন ক্যাম্পাসে সেই পুরানো বন্দোবস্ত-হামলা, সহিংসতা, দখল-চাঁদাবাজি ফিরিয়ে আনতে চায়। আমরা সৎ আদর্শের যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই।
 
বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল লতিফ, কৃষিবিদ ফোরামের মহাসচিব শেখ মাসুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের গ্রীণ ফোরাম সভাপতি অধ্যাপক ড. মামুন উর রশীদ। 

অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা দেন, পবিপ্রবি গ্রীণ ফোরাম সেক্রেটারি অধ্যাপক ড. আব্দুল মাসুদ, ডাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো: সাখাওয়াত জাকারিয়া, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক মো: হারুনুর রশিদ রাফি, পটুয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল-নাহিয়ান, নবীন শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আল নাহিয়ান মোস্তাফিজ, এনএসভিএম অনুষদের শিক্ষার্থী ফারিহা তাসনিম প্রমূখ।

এর আগে সংগঠনের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ট্যাগিংয়   রাজনীতি   ডাকসু   ভরাডুবি   শিবির সেক্রেটারি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close