মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শরীয়তপুরে ৮ ঘণ্টা, রাজশাহীতে ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ      ● সাত খুনের আসামিদের আপিল শুনানি সুপ্রিম কোর্টে      ● ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার আশঙ্কা, সন্দেহের কেন্দ্রে ইরান      ● ভালুকা-ত্রিশাল শিল্পাঞ্চলে দুই প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● হরমুজ প্রণালিতে সরবরাহ স্বাভাবিক, কমল তেলের দাম      ● জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার অপেক্ষায় রূপপুরের প্রথম ইউনিট      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা      ● গুলশান-বারিধারা থেকে সাঈদ খোকন গ্রেপ্তার      ● রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা      ● ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২২ নভেম্বর পর্যন্ত, জরিমানা-সুদ মওকুফ      ● নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী      
সাতক্ষীরায় গ্রিড লাইনে আগুন, বিদ্যুৎহীন পুরো জেলা
সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৪ পিএম

সাতক্ষীরায় বিদ্যুতের মূল গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে পুরো জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম বলেন, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আশা করা হচ্ছে বিকেলের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় শহর ও গ্রামীণ জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। মিল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও নিত্যদিনের কাজকর্ম ব্যাহত হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   গ্রিড লাইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close