প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০০ AM আপডেট: ২০.০৯.২০২৫ ৪:১০ PM

সংগৃহীত ছবি
আগামীকাল রবিবার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপীয় দেশ পর্তুগাল।
গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়, জাতিসংঘের আগামী সপ্তাহের উচ্চপর্যায়ের সম্মেলনের আগে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি প্রদান করা হবে।
পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঙ্গেল সম্প্রতি যুক্তরাজ্য সফরের সময়ই ইঙ্গিত দিয়েছিলেন যে, লিসবন সরকার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে।
এর আগে, গত বছরের মে মাসে স্পেনের বামপন্থি সরকার আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে যৌথভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। সে সময় স্পেন অন্যান্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সদস্য দেশগুলোকেও একই পথে হাঁটার আহ্বান জানায়। তবে তখন পর্তুগাল অপেক্ষাকৃত সতর্ক অবস্থান নিয়েছিল।
উল্লেখ্য, ইইউর ২৭ সদস্যদেশের মধ্যে এখন পর্যন্ত মাত্র কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এদের মধ্যে রয়েছে সুইডেন, সাইপ্রাস ও কিছু সাবেক কমিউনিস্ট রাষ্ট্র।
জাতিসংঘের সাধারণ অধিবেশনকে সামনে রেখে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম ও লুক্সেমবার্গও শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।