প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৫ পিএম আপডেট: ১৯.০৯.২০২৫ ৬:৩৯ PM

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হাইকোর্টের মাজার স্থানান্তরের প্রস্তাব, কুমিল্লার হোমনা উপজেলায় মাজার ভাংচুর এবং বাংলাদেশ সম্মিলিত আহলে সুন্নাতের সাংগঠনিক সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বাগদাদী কাফেলা বাংলাদেশ-এর আয়োজনে নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে বক্তব্য রাখেন বাগদাদী কাফেলা বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মুফতি মোস্তাক আহমদ ক্বাদেরী আল ওয়ায়েসী, নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান ক্বাদেরী, মাওলানা মনসুর আহমদ ক্বাদেরী, যুবায়ের আহমেদ, ফুয়াদ পাঠান রাব্বি ও অন্যান্য পীর মাশায়েখ এবং কর্মীরা।
বক্তারা বলেন, ‘আমরা জীবন দিয়ে মাঠে নামতে প্রস্তুত। আজকের পর থেকে যদি কোনো খানকায় আক্রমণ করা হয়, কোনো আলেমের ওপর হামলা হয় বা মিথ্যা মামলা দেওয়া হয়, তবে সুন্নী জনতা ঘরে বসে থাকবে না।’
স্বদেশ প্রতিদিন/এমএম