বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পরিত্যক্ত খালে ব্রিজ নির্মাণচেষ্টার প্রতিবাদ
‘যেই ব্রিজ জনগণের প্রয়োজন নাই, দেশের টাকা অপচয়ের দরকার নাই’
কোটি টাকার দুর্নীতির প্রকল্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে পরিত্যক্ত খালের ওপর ১৩ কোটি টাকা খরচ করে ব্রিজ নির্মাণেরর তোড়জোড় চলছে। অথচ এলাকাবাসী বলছে, এই ব্রিজের কোনো প্রয়োজনই নেই। শুধুমাত্র কালভার্ট দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব। কিন্তু দুর্নীতি-লুটপাটের সুযোগ নিতেই এই প্রকল্প বাস্তবায়নে তোরজোড় শুরু হয়েছে। বিষয়টির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ‘যেই ব্রিজ জনগণের প্রয়োজন নাই, দেশের টাকা অপচয়ের দরকার নাই’ স্লোগানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খালটি বহু বছর ধরে সম্পূর্ণ পরিত্যক্ত থাকায় এখানে ব্রিজ নির্মাণের কোনো বাস্তবতা নেই। আপাতত যে ব্রিজটি আছে. এর পরেই নদী থাকায় এটি যোগাযোগ ব্যবস্থায় কোনো কার্যকর ভূমিকা রাখছে না। বরং উল্টোভাবে বসতবাড়ি, চলাচলের রাস্তা, বাগান ও পুকুর উচ্ছেদের ঝুঁকি তৈরি হবে, যা মানুষের জীবিকা ও নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলবে।


বক্তারা আরও বলেন, জনগণের উপকারের জন্য নয় বরং এই ব্রিজটি জনগণের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। ব্রিজটির ১০ ফুট সামনেই কোনো খালের অস্তিত্ব নেই। এটি নিছকই পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের সময় সাবেক এমপি তোফায়েল আহমেদের আত্মীয়-স্বজনদের সুবিধা ও লুটপাটের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। প্রকল্পটি জনগণের প্রকৃত প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং নিছক সরকারি অর্থ অপচয় ছাড়া কিছু নয় বলেও দাবি করেন তারা।

তারা বলছেন, এখানে খালের উপর ভালো মানের কালভার্ট দিয়ে পানি চলাচলের ব্যবস্থা করা যায়। অথচ সেটা না করেই প্রায় ১৩ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে যা দুর্নীতির বড় সুযোগ তৈরি করবে। রাষ্ট্রীয় অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে অনুরোধ জানিয়ে স্থানীয়রা বলছেন, যেন এই অর্থ এই ইউনিয়নের জনগণের জন্য অধিক প্রয়োজনীয় ও কল্যাণকর প্রকল্পে ব্যবহার করলে সবাই উপকৃত হবে।


স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করে বলেন, এটা এমন কোনো নদী বা খাল নয় যে এখানে লঞ্চ বা স্টিমার চলবে। তাই এতো টাকা খরচ করে উঁচু ব্রিজ নির্মাণের কোনো প্রয়োজন নেই। এ কারণে আশপাশের বাড়িঘর ও জমিজমা পানিতে ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়েছে।‌‌

আরেকজন বাসিন্দা জানান, এতো উঁচু ব্রিজ হওয়ার কারণে আমরা যারা নিচু জায়গায় বসবাস করি, তারা বের হতেও সমস্যায় পড়ব। তাই ব্রিজটি নিচু করে নির্মাণ করলে জনসাধারণ স্বাভাবিকভাবে চলাচল করতে পারত।

স্থানীয় বাসিন্দা মো. জুয়েল স্বদেশ প্রতিদিনকে বলেন, আমরা বিষয়টি ইউএনওকে জানালে তিনি জানান এটি তার দায়িত্ব নয় এবং এলজিইডির সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে এলজিইডি জানায় এটি রোডস অ্যান্ড হাইওয়ের প্রকল্প, তাদের সম্পৃক্ততা নেই। রোডস বিভাগে যোগাযোগ করলে তারা জানায় কাজ বন্ধ করার কোনো সুযোগ নেই, শুধু সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশের মাধ্যমেই কাজ বন্ধ হতে পারে।

মানববন্ধনে জমির মালিক ও টবগী ইউনিয়নের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য পারভেজ হাওলাদার, স্থানীয় বিএনপি নেতা খোকন হাওলাদার, নাসির উদ্দিন পাটোয়ারীসহ আরও অনেকে।


স্বদেশ প্রতিদিন/শাহো/এনআর/এনএইচ


আরও সংবাদ   বিষয়:  ব্রিজ   কোটি টাকা   দুর্নীতি   প্রকল্প   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close