বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুই দিক থেকে গাজার দিকে অগ্রসর ইসরায়েলি বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৪ AM আপডেট: ১৯.০৯.২০২৫ ১১:৩৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজা শহরের কেন্দ্রের দিকে দুই দিক থেকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী, ফলে শহরবাসীরা উপকূলীয় অঞ্চলের দিকে সরতে বাধ্য হচ্ছেন।

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ শোশানি জানিয়েছেন, হামাসের ওপর চাপ বাড়াতে সেনাবাহিনীর পদাতিক, ট্যাংক ও গোলন্দাজ ইউনিট বিমান বাহিনীর সহায়তায় শহরের অভ্যন্তরে অগ্রসর হচ্ছে।

সেনারা শহরের উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব দিক থেকে অগ্রসর হওয়ায় সাধারণ মানুষ ফেঁসে গিয়ে পশ্চিম দিকে, আল-রশিদ উপকূলীয় সড়কের দিকে সরে যেতে বাধ্য হচ্ছেন।

অতিরিক্ত জনবহুল এলাকায় হামলার কারণে আতঙ্ক ও ভয় ছড়িয়ে পড়েছে। জীবন বাঁচাতে মানুষ দৌড়ে পালাচ্ছেন। গাজা শহরের বাসিন্দারা জানিয়েছেন, ড্রোন ও যুদ্ধবিমানের হামলা এখনও চলছে। পাশাপাশি ইসরায়েলি বাহিনী বিস্ফোরকবোঝাই রোবট যান ব্যবহার করে এলাকা ধ্বংস করছে।

চিকিৎসা সূত্রে বলা হয়েছে, শুধু বৃহস্পতিবারই গাজা শহরে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন।

এই পরিস্থিতিতে অনেক পরিবার আবারও বাস্তুচ্যুত হওয়ার শঙ্কায় রয়েছে, যেখানে কোনো নিরাপদ অঞ্চল নেই এবং তারা হয়তো আর কখনো ঘরে ফিরতে পারবে না।

তবে এর মধ্যেও অনেকেই নিজেদের অবস্থান পরিবর্তন করেননি। ফিলিস্তিনি পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, মঙ্গলবার পর্যন্ত গাজার উত্তরাঞ্চলে প্রায় ৭ লাখ ৪০ হাজার মানুষ অবস্থান করছে, যা মোট জনসংখ্যার প্রায় ৩৫ শতাংশ।

সূত্র: আল-জাজিরা


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গাজা   ইসরায়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close