শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হিন্দুধর্মাবলম্বীসহ চাকসুতে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৭ AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবিরের শাখা। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে এই প্যানেল ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম। 

প্যানেলে ভিপি পদে রয়েছেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ইব্রাহিম হোসেন রনি, জিএস পদে শাখা সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব এবং এজিএস পদে শাহজালাল হল সভাপতি সাজ্জাদ হোসাইন মুন্না।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্যানেলে হিন্দুধর্মাবলম্বী প্রার্থীও অন্তর্ভুক্ত হয়েছেন, যা ছাত্রশিবিরের প্যানেল ঘোষণায় প্রথমবারের মতো নজির স্থাপন করেছে। সংগঠনের দাবি, তাদের জোট শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, বৈচিত্র্য ও সহাবস্থানকে গুরুত্ব দেবে। সংবাদ সম্মেলনে শিবির নেতারা বলেন, চাকসু নির্বাচনে প্রতিযোগিতায় নামলেও তারা মূলত শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে চায়।

প্যানেলের অন্য পদগুলোর মধ্যে রয়েছেন- খেলাধুলা সম্পাদক মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা সম্পাদক শাহপরান মারুফ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হারেসুল, সহ-সাহিত্য সম্পাদক জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা এবং সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা।

এছাড়া গবেষণা, সমাজসেবা, স্বাস্থ্য, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, আইন ও মানবাধিকার, পাঠাগার ও ক্যাফেটেরিয়া– প্রতিটি পদেই মনোনয়ন দিয়েছে সংগঠনটি। সদস্য পদে মনোনীত হয়েছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, আকাশ দাস, সালমান ফারসি, সোহানুর রহমান ও আদনান শরীফ।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল বৃহস্পতিবার। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও আগ্রহ বাড়ছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  চাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close