বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
এবার এশিয়ার আরেক দেশে জেন-জি আন্দোলন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৬ AM

পূর্ব তিমুরে (তিমুর-লেস্তে) সংসদ সদস্যদের আজীবন পেনশন ভাতা ও বিলাসবহুল গাড়ি কেনার পরিকল্পনার বিরুদ্ধে হাজারো তরুণ-তরুণী, বিশেষত জেন-জি প্রজন্ম, রাস্তায় নামেন। কয়েক দিনের টানা বিক্ষোভ ও চাপের মুখে অবশেষে বুধবার (১৭ সেপ্টেম্বর) দেশটির আইনপ্রণেতারা এই পরিকল্পনা বাতিলে সম্মত হন।

স্ট্রেইটস টাইমস জানিয়েছে, গেল সোমবার থেকেই এমপিদের জন্য আজীবন পেনশন এবং ৬৫টি বিলাসবহুল গাড়ি কেনার পরিকল্পনার বিরুদ্ধে রাজধানী দিলি ও আশপাশে বিক্ষোভ শুরু হয়। মূলত শিক্ষার্থীরা এই আন্দোলনের নেতৃত্ব দেয়।

বিক্ষোভে অচলাবস্থার মুখে পড়ে পার্লামেন্ট। শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে সংসদ সদস্যরা নিজেদের জন্য আজীবন পেনশন ভাতা এবং গাড়ি কেনার পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দেন। এর পর শিক্ষার্থীরাও বিক্ষোভ স্থগিত করে।

পরিস্থিতি শান্ত হওয়ার আগে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবরও পাওয়া গেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানোয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

১৩ লাখ মানুষের দেশ পূর্ব তিমুর দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দরিদ্র রাষ্ট্র। দেশটির অর্থনীতি মূলত তেল ও গ্যাসের ক্রমহ্রাসমান মজুদের ওপর নির্ভরশীল। তাই এমপিদের জন্য বিলাসবহুল ভাতা ও গাড়ি কেনার প্রস্তাবকে সাধারণ মানুষ চরম বৈষম্যের প্রতীক হিসেবে দেখছিল।

১৯৯৯ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটে স্বাধীনতার পক্ষে ভোট দিয়ে ২০০২ সালে ইন্দোনেশিয়া থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন হয় পূর্ব তিমুর। সাম্প্রতিক সময়ে শুধু পূর্ব তিমুর নয়, প্রতিবেশী ইন্দোনেশিয়াতেও সংসদ সদস্যদের ভাতা ও পুলিশের বর্বরতার বিরুদ্ধে আন্দোলন চলছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   জেন-জি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close