সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
আর্থিক দুর্নীতি কাণ্ডে বিপাশা ও নেহার নাম কেন নিলেন রাজ?
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা নিজেদের নাম জড়িয়েছে ৬০ কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলায়। 

সম্প্রতি ইকোনমিক অফেন্সেস উইং-এর পক্ষ থেকে প্রায় ৫ ঘণ্টা ধরে জেরা করা হয়েছে রাজ কুন্দ্রাকে। আর পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েই রাজের মুখে এলো বিপাশা বসু ও নেহা ধুপিয়ার নাম! তা হঠাৎ আর্থিক দুর্নীতি কাণ্ডে বিপাশা ও নেহার নাম কেন নিলেন রাজ?

এরআগে গত ১৪ আগস্ট মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখায় শিল্পা ও রাজের বিরুদ্ধে ৬০.৪৮ কোটি টাকার জালিয়াতির অভিযোগ করেছিলেন ব্যবসায়ী দীপক কোঠারি। জানা গেছে, ব্যবসার নাম করে দীপকের কাছে অর্থ ধার করেছিলেন শিল্পা ও রাজ। সেই টাকা বিনিয়োগ করেছিলেন। সঙ্গে ব্যক্তিগত খরচের জন্যও ব্যবহার করা হচ্ছিল।

তবে ব্যবসায়ী দীপক কোঠারির অভিযোগ, ব্যবসা বাড়ানোর নামে টাকা নিয়ে তা ব্যক্তিগত কাজে খরচ করেন তারা। শুধু তাই নয়, টাকা ঋণ হিসেবে নিয়ে বিনিয়োগ হিসেবে দেখিয়ে কর বাঁচানোর পরিকল্পনাও করেছিলেন বলে অভিযোগ উঠেছে তারকা দম্পতির বিরুদ্ধে।

এদিকে সূত্র জানাচ্ছে, আর্থিক দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদের সময় রাজ ওই দুই অভিনেত্রীর নাম নিয়েছেন। রাজের কথায়, ওই ৬০ কোটি টাকার কিছু অংশ দুই অভিনেত্রীর কাছে পারিশ্রমিক হিসাবে গিয়েছে।

সূত্র আরো জানাচ্ছে, তাদের সঙ্গে প্রায় ২৫ কোটি টাকা লেনদেনের তথ্য হাতে এসেছে তদন্তকারী অফিসারদের কাছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত বিপাশা বসু বা নেহা ধুপিয়ার কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে এমন ঘটনা সামনে আসার পর বেশ সরব হয়ে উঠেন নেটিজেনরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  দুর্নীতি   বিপাশা   নেহা   রাজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close