সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
হোমনা-মেঘনা আসন বহাল রাখার পক্ষে হাইকোর্টের রুল
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৬ পিএম

কুমিল্লার হোমনা-মেঘনা সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

১৭ সেপ্টেম্বর বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে ইসিকে।

আদালতে ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জল রিট আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন। রিট আবেদনটি দায়ের করেন বিএনপির হোমনা উপজেলা সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন আহমদ ও জহিরুল ইসলাম।

আবেদনকারীরা অভিযোগ করেন, আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন পূর্বের হোমনা-মেঘনা আসনকে পরিবর্তন করে নতুনভাবে মেঘনা-দাউদকান্দি আসন ঘোষণা করেছে। এতে দীর্ঘদিনের একটি ঐতিহাসিক আসন বিলুপ্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বলে জানান তারা।

এ বিষয়ে হোমনা-মেঘনা নাগরিক সমাজের আহ্বায়ক মো. আবুল বাশার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।


স্বদেশ প্রতিদিন/এনআর



আরও সংবাদ   বিষয়:  হোমনা   মেঘনা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close